ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলাফল দেখার ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ উঠেছে। result.du.ac.bd-এ প্রবেশের আগে গুগলে সার্চ করলে থাই ভাষায় একটি অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেখাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি পূর্ণাঙ্গ হ্যাকিং নয়; বরং ম্যালওয়্যারজনিত সমস্যা হতে পারে। তবে এর আগে ওয়েবসাইটটির কিছু পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনা ঘটেছিল, ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ঢাবির আইসিটি সেল জানিয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটটি বিশ্ববিদ্যালয়ের একটি আলাদা দপ্তর পরিচালনা করে। সমস্যাটি চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য কাজ চলছে বলে তারা জানিয়েছে।
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় সার্চ রেজাল্ট ম্যানিপুলেশন বা ম্যালওয়্যার ইনজেকশনের মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেখানো হতে পারে। তাই ব্যবহারকারীদের সতর্ক থেকে সরাসরি ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন:








