রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র 'ডি' ইউনিট তথা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে এবারে ৩৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০৩৯ জন শিক্ষার্থী।
শনিবার 'ডি' ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ৩৩০টি আসনের মধ্যে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিট সংখ্যা ৮০ টি করে এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৯০ টি।
এ দিন বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবন ও বরীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে 'ডি' ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি। আগামীকাল ১১ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা আশা করি ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে।
আরও পড়ুন:








