মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

হামের প্রকোপ: স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৪:৩২

শেয়ার

হামের প্রকোপ: স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধার ঘাটতি এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া না দেওয়া—এসব বিষয় সংবিধানের লঙ্ঘন।

এছাড়া রিটে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, প্রয়োজনীয় টিকা, সিরিঞ্জ ও লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজই শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।



banner close
banner close