মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

এইচএসসি পরীক্ষা সাত জুন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ২২:০৫

শেয়ার

এইচএসসি পরীক্ষা সাত জুন শুরু
ছবি সংগৃহীত

আগামী ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সাত জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এ সংক্রান্ত প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাত জুন থেকে পরীক্ষা শুরু করার পক্ষে মত দেন। সংসদ অধিবেশন থাকায় সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না।

সভার সিদ্ধান্তের পর শিক্ষামন্ত্রীর দপ্তরের অনুমোদনসহ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষার তারিখ ঘনিয়ে আসায় সময় নির্ধারণে এ জরুরি সভা আহ্বান করা হয়। সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়।