পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় ২৭ মার্চ। পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হচ্ছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোয় ঈদের ছুটি কার্যকর হয়। ছুটি শেষে দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান চালু থাকবে। ৪ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন:








