বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

নকলমুক্ত এসএসসি নিশ্চিতে সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৭:১০

শেয়ার

নকলমুক্ত এসএসসি নিশ্চিতে সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক
ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। ক্যামেরায় ধারণকৃত ফুটেজ প্রতি সাত দিন পরপর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এবং পরীক্ষা নিয়ন্ত্রকের নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।



banner close
banner close