সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা: স্নাতক পাশ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ২১:৫৫

শেয়ার

ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা: স্নাতক পাশ বাধ্যতামূলক
ছবি সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় সোমবার (১৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নির্ধারণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদে মনোনয়ন পেতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় প্রার্থীকে অতিরিক্ত যোগ্যতা ও শিক্ষা প্রসারে অবদানের ভিত্তিতেও মনোনয়ন দিতে পারবে।

প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী, এডহক কমিটির সভাপতির মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মহানগরে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক সংশ্লিষ্ট সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান ব্যক্তি/সমাজসেবকের মধ্যে ৩ জন প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তির মধ্যে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবেন।

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক ডিগ্রি। তবে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেও প্রার্থীদের মূল্যায়ন করা হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরকেই এই দায়িত্বে আনা হোক।” তিনি আরও বলেন, পূর্বের বিধানে সিনিয়র শিক্ষক বা হেডমাস্টার হতে হবে বলা থাকায় সুযোগ সীমিত ছিল এবং নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগ উঠত। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে সমান সুযোগ তৈরি করা হবে।



banner close
banner close