সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৭:৩৬

শেয়ার

স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ভর্তির প্রক্রিয়া পরীক্ষা নির্ভর হবে এবং এটি সাধারণ ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।

মন্ত্রী জানান, ভর্তিতে লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। লটারি অনেকটা জুয়ার মতো হওয়ায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সুযোগ পাবে। যারা ভর্তির জন্য কোচিং বাণিজ্য করতে চাইবে, সরকারের পক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করা হবে এবং ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভর্তি পরীক্ষা সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবলম্বন করা হলেও এটি বাধ্যতামূলক নয়। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবে, যা গরিব পরিবারকে সাপোর্ট হিসেবে কাজে লাগবে। বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ অপশনাল থাকবে এবং যে শিক্ষার্থী দিতে চায় না, সে অংশগ্রহণ করতে বাধ্য নয়।



banner close
banner close