বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১১:৩১

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার
ছবি সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে শোভাযাত্রা আয়োজনের চেষ্টা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকা থেকে পল্টন থানার পুলিশ তাঁকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানিয়েছেন যে অধ্যাপক জামাল উদ্দীন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হয়ে কাজ করছিলেন। পুলিশ জানায়, তিনি বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬ নামে একটি শোভাযাত্রা আয়োজনের চেষ্টা করছিলেন। এ শোভাযাত্রা ১১ থেকে ১৬ মার্চের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। তিনি সরকারের বিভিন্ন দপ্তরে অনুমতির আবেদন করেছিলেন এবং লিফলেট তৈরি করে প্রচারও করছিলেন।

অধ্যাপক জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের মধ্যে নীল দলের নেতা হিসেবে পরিচিত। গত বছরের ডিসেম্বরে তিনি বিশ্ববিদ্যালয়ে হেনস্তার শিকার হন।



আরও পড়ুন:

banner close
banner close