শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬ ফাল্গুন, ১৪৩২

ঢাবি ছাত্রদলের এক নেতা আজীবনের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:১৬

শেয়ার

ঢাবি ছাত্রদলের এক নেতা আজীবনের জন্য বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার রাতে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এ বহিষ্কারাদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।



banner close
banner close