শুক্রবার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

নরসিংদীর ঘটনায় ডাকসুর বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৫৬

শেয়ার

নরসিংদীর ঘটনায় ডাকসুর বিক্ষোভ কর্মসূচি
ছবি: সংগৃহীত

নরসিংদীতে কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যার ঘটনায়’ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম কর্মসূচিটির ঘোষণা দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি জানান, নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে ডাকসু।

শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।



banner close
banner close