বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষক সহায়তা ও সম্প্রসারণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৫০

শেয়ার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষক সহায়তা ও সম্প্রসারণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এগ্রিকালচারাল সাইন্স ক্লাব কর্তৃক কৃষকদের কীটনাশক ও পোকানাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠান "Community Based Farmer's Support & Extension Program" আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সকাল ১১টায় সাভারের গোলাপগ্রামে অবস্থিত বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. এম এ রহিম (প্রধান, এগ্রিকালচারাল সাইন্স বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)। তিনি তাঁর বক্তব্যে কৃষকদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মাসুম ইকবাল (প্রো ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)। তিনি তাঁর বক্তব্যে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় নিরাপদ পেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌসি বেগম (প্রফেসর, এগ্রিকালচারাল সাইন্স বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), কৃষিবিদ মোঃ মাজেদুল হাসান (সিনিয়র জিএম, জিএমই এগ্রো লিঃ) এবং ড. মোঃ শফিকুল আকতার (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, রাসেল আইপিএম)। তাঁরা তাঁদের বক্তব্যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ও পোকানাশকের সঠিক ব্যবহার পদ্ধতি, আইপিএম (Integrated Pest Management) কৌশল এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক ও অসচেতনতা মূলক কীটনাশক ব্যবহারে কৃষকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ফসলে পোকা দমনের বিভিন্ন সামগ্রী কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের স্বাস্থ্যনিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। কীটনাশক প্রয়োগের সময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার, সঠিক মাত্রা বজায় রাখা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে এগ্রিকালচারাল সাইন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সবাইকে প্রতীকী উপহার হিসেবে গাছ প্রদান করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সচেতনতামূলক নাটক উপস্থাপন করা হয়। নাটকের মাধ্যমে কীটনাশকের ভুল ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং সচেতন ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সমগ্র অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কৃষি ক্ষেত্রে নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close