শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত এক হাজার ৩০০ জন আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না: হাসনাত দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: রোসাটম শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আফগানদের দুর্দান্ত প্রত্যাবর্তন, তিনশ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ কাদের নেপথ্যে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’? ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১৪:১১

শেয়ার

আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় লাঠি নিয়ে দু'পক্ষের মধ্যে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। একে-অপরকে লক্ষ্য করে ছুড়ে ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। নিক্ষেপ করা হয় টিয়ার শেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, নিজেদের ব্যক্তিগত বিষয়গুলোকে সংঘর্ষের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন তারা।



আরও পড়ুন: