বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর ধস্তাধস্তি: যা বললেন ইসি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

৩৩ কেন্দ্রে শিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থী এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬ ২২:৪৫

শেয়ার

৩৩ কেন্দ্রে শিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থী এগিয়ে
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৩ কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব থেকে ৬৫৫ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

৩৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৪৪৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৭৭৭ ভোট।

জিএস পদে শিবিরে আরিফ পেয়েছেন ৪ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৩ হাজার ৯৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানযিল পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট।

উল্লেখ, এর আগে কয়েক পেছানো ও স্থগিতের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্খিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।



banner close
banner close