সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ জীবননগর সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আট শিশুসহ আটক ২৩ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই

ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ, জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৭

শেয়ার

ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ, জুতা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিজয় দিবসের উপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও বিজয় দিবসকে ‘কলুষিত’ করার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ, ছবি পদদলিত এবং ছবিতে জুতার মালা ঝুলিয়ে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আয়োজনের আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবাহ বলেন, গুজরাটের কসাই ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির পদলেহনকারী দালালরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিলেও, দেশের জনগণ রক্ত দিয়ে তা এই চব্বিশে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, সেই একাত্তর থেকেই ভারতীয় বাহিনী এদেশে গণহত্যা, লুটপাট ও সীমান্ত হত্যা পরিচালনা করে চলেছে। মোদি বিরোধী আন্দোলন, পিলখানাসহ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নিজেদের কলোনি বানাতে এখনো গুপ্ত ও সীমান্ত হত্যাকাণ্ড পরিচালনা করছে।

তিনি আরও বলেন, দিল্লির এদেশীয় দালাল দোসর আওয়ামী-শাহবাগীরা এসব বর্বর জঙ্গি কার্যক্রম এদেশে পরিচালনা করছে প্রতিনিয়ত। আবরার ফাহাদ, ফেলানী থেকে দুদিন আগেও আমাদের ওসমান হাদি ভাইকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা চেষ্টা করেছে এই ভারতীয় প্রক্সি বাহিনী।

যুবাহ অভিযোগের সুরে বলেন, ভারতের ফ্যাসিস্ট গুজরাটের কসাই নরেন্দ্র মোদি প্রতিনিয়ত ভারতের সংখ্যালঘুদের ঘরবাড়ি, প্রার্থনাগার আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে। সংখ্যালঘুদের ওপর গুম, খুন, ধর্ষণসহ সব ধরনের বর্বর নির্যাতন পরিচালনা করছে।

কর্মসূচির শেষে কুশপুতুল দাহ ও ছবি পদদলিত করা এবং ছবিতে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।