মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

রবিবার থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:৩৪

আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

রবিবার থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রবিবার থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন।

এ ছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।