বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

ব্লাড ক্যান্সারে কুবি শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভার মৃত্যু

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৫:৩৩

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১৫:৩৩

শেয়ার

ব্লাড ক্যান্সারে কুবি শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভার মৃত্যু
ছবি: নিহত তাসমানিয়া রহমান প্রভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা ব্লাড ক্যান্সারে চলে গেছে না ফেড়ার দেশে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার বাগাদী এলাকার বাসিন্দা প্রভা গত ২৬ অক্টোবর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাই নিজের সামর্থ্য অনুযায়ী তার জন্য সহযোগিতা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো কুবির এই মেধাবী শিক্ষার্থীকে।

গতকাল (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাসমানিয়া রহমান প্রভা। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

সিএসই সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) শামীম হাসান ইয়াদ বলেন, প্রভার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন তরুণ, সম্ভাবনাময় শিক্ষার্থীর এই অকাল প্রয়াণ বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে মর্মাহত করেছে। আমি বিভাগের পক্ষ থেকে প্রভার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন এবং প্রভাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান শোক প্রকাশ করে বলেন, যেকোন শিক্ষার্থীর মৃত্যুই তো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি। আমাদোর একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বিভাগ শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তারা যেন এ শোক সয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা দেশের সম্পদ, আর কোন শিক্ষার্থীকে আমরা হারাতে চাইনা।



banner close
banner close