বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

রাফিয়ার পাশে দাঁড়িয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৭:১৬

শেয়ার

রাফিয়ার পাশে দাঁড়িয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রাফিয়ার প্রতি সমর্থন জানান।

মোনামি লেখেন, সত্যি কথা বলতে কী, তাকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত এই কারণে যে, সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস, নিজের ধর্মীয় পরিচয়কে ধারণ করে চলেন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। ঠিক একই রকম এসার্টিভনেস, রেজিস্ট্যান্স, প্রতিবাদ কিংবা ভাষা যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত ‘সুশীল’ মহল আজ তার দারুণ সাহসী অবস্থান বলে বাহবা দিত, স্ট্যাটাস দিত, ক্ষমতায়নের উদাহরণ বানিয়ে ফেলত।

তিনি আরও লেখেন, উল্টো দিক থেকে, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু, রাফিয়ার সেই অপমানজনক পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় জবাব দেওয়াসেটি নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, আর পুলিশের আচরণও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে স্বীকৃত সেই সংকীর্ণ ও চয়েস ভিত্তিক ফেমিনিসম এর সঙ্গে মিলে না।



banner close
banner close