বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভা ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভা ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী ২৩ নভেম্বর বৈঠকের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সভাটি ঢাকা শিক্ষা বোর্ডের তিন নম্বর ভবনের ছয় তলায় অবস্থিত সভাকক্ষে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের স্মারকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সভায় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম, সময়সূচি, পরিচালন ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতিমূলক বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

এছাড়াও সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ ও বিদ্যালয় পরিদর্শক, উপপরিচালক, উপ-সচিবসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারিপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও অন্য জেলার সরকারি কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন কলেজের শারীরিক শিক্ষা শিক্ষকদের সদস্য হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।



banner close
banner close