বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

জকসু নির্বাচনে ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

জকসু নির্বাচনে ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে 'ঐক্যবদ্ধ জবিয়ান' নামে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি। প্যানেলে ভিপি হিসেবে আছেন কিশোর আঞ্জুমান সাম্য, জিএস ফয়সাল মুরাদ এবং এজিএস শাহীন মিয়া

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান প্যানেলটি ঘোষণা করেন

জাতীয় ছাত্রশক্তির প্যানেলে অন্যান্য পদে রয়েছেন: শিক্ষা ও গবেষণা সম্পাদকে মেহেরুন্নেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে মোহাম্মদ ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে তারেক বিন সাবিত, আইন ও মানবাধিকার সম্পাদকে জিহাদ ইসলাম, আন্তর্জাতিক সম্পাদকে শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকে মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদকে ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদকে মুশফিকুর রহমান, সমাজসেবা সম্পাদকে ফেরদৌস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল ইসলাম। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পরবর্তীতে ঘোষণা করা হবে

এছাড়া প্যানেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কামরুল হাসান রিয়াজ, সাজ্জাদ হোসাইন, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা ও কেয়ারুল ইসলাম



banner close
banner close