বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

রাসুল (স.)-কে নিয়ে কটুক্তির পর ক্ষমা চাইলেন জবি ছাত্রদল নেতা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:১৮

আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:২১

শেয়ার

রাসুল (স.)-কে নিয়ে কটুক্তির পর ক্ষমা চাইলেন জবি ছাত্রদল নেতা
সংগৃহীত ছবি

সর্বকালের শ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মোরসালিনের বিরুদ্ধে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে মহানবীকে কটুক্তি করে তিনি এক ফেসবুক স্ট্যাটাস দেন।

সেখানে লিখেন, 'কেউ একজন বলেছিলো বিপ্লবী হওয়ার আগে প্রেমিক হতে হয়। এজন্যই মহানবী (সা:) এর মনে হয় চারটা বউ ছিল। কিন্তু আমার দরকার মাত্র একজন'

কিছুক্ষণ পর পোস্টটি আবার মুছে ফেলেন তিনি৷ পরবর্তী আরেক পোস্টে ক্ষমা চেয়ে লিখেন, 'আমি হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কোন কুটুক্তি করি নি। আমি তার উত্তম আখলাককে গ্লোরিফাই করার চেষ্টা করেছি। তবুও আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।'

তিনি আরো লিখেন, 'আমাকে সকলে মাফ করে দিবেন এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে হেদায়েত নসীব করুন। আমিন।'

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তৈমুর মুবিন লিখেন, 'জবি শিক্ষার্থী, আবু হেনা মুরসালিন হযরত মোহাম্মদ সা. নিয়ে এভাবে কটুক্তি করার পর ব্যাখ্যা দিচ্ছে যে 'নবীজির উত্তম আখলাককে গ্লোরিফাই করার চেষ্টা করেছি তবুও আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।' তার ব্যাখ্যায় 'তবুও, যদি' শব্দের ব্যবহার দ্বারা বুঝা যাচ্ছে যে, সে ভুল পুরোপুরি স্বীকার করে নি বরং শর্তযুক্ত ক্ষমা চেয়েছে।'

জবি শিবিরে সভাপতি রিয়াজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে জানান, 'রাসূল সাঃ আমাদের জীবনের থেকেও প্রিয় ব্যক্তি। তাকে নিয়ে কেউ কটূক্তি করলে কোনো মুসলিমের জন্য চুপ থাকা সমীচীন নয়। অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই।'



banner close
banner close