সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নেত্রকোণায় লাইভস্টক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরুদ্ধ শিক্ষকরা

নেত্রকোনা, প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:১৫

শেয়ার

নেত্রকোণায় লাইভস্টক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরুদ্ধ শিক্ষকরা
ছবি: বাংলা এডিশন

নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এণ্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা "প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারি নিয়োগবিধিমালা-২০২৩' সংশোধনের দাবীতে সকাল দশটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্যাম্পেসের সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করছে। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ সহ শিক্ষকদের কক্ষে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়।

প্রতিষ্ঠানটির ১ম ব্যাচের (আইএলএসটি) শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান বলেন,আমরা এই আন্দোলনটা করতেছি বিগত পাঁচ দিন যাবত এবং আমরা ঘোষণা করে যাচ্ছি ধারাবাহিকভাবে ক্লাস বর্জন করে আসছি।আমরা আজকে স্যারদের কে তালাবদ্ধ করে রেখেছি। স্যাররা যদি আমাদেরকে বসার জন্য আহ্বান না করে তাহলে সংবাদ সম্মেলন করে আমরা আরও কঠোর এবং বৃহত্তর কর্মসূচি দিব।

আরেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমাদের আজকে যে কর্মসূচি সেটিতে আমরা স্যারদেরকে তালাবদ্ধ করে রেখেছি মূল কথা একটাই যা হবার হয়েছে অফিসিয়াল পেটের মাধ্যমে জানাতে হবে। তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ফলে আমরা তালা খুলে দেওয়ার জন্য চিন্তা-ভাবনা করব।

অন্যদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ বরুণ কুমার দত্ত বলেন, তাদের তো এক সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ মিছিল, সমাবেশের কর্মসূচি চলছে। আমরা এ বিষয়ে অবগত কিন্তু আমরা তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি তাই আমরা ক্লাস পরীক্ষা পরিচালনা করার জন্য আমি সহ সকল শিক্ষক উপস্থিত রয়েছি। আমরা আসলে আজকে তালাবদ্ধ হব এই ধরনের কর্মসূচি আমাদের জানা ছিল না। প্রায় তিন ঘন্টা যাবত তালাবদ্ধ ছিলাম আমরা। দুই আড়াই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে আমরা এ বিষয়ে অবগত করব। পাশাপাশি আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকেও অবগত করেছি।

এছাড়াও মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল কাদের সহ শিক্ষার্থী ভেটেরিনারি কম্পিউটার, পোল্ট্রি টেকনিশিয়ান) "ডিপ্লোমা ইন লাইভস্টক" অন্তর্ভুক্ত করে স্থগিত করে নিয়োগ বিধি সংশোধনের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যতায় লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়।



banner close
banner close