মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১২:৪৪

শেয়ার

নিষিদ্ধ ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, ‘সমগ্র দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

মঙ্গলবার ‘রান উইথ জবি শিবির’-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ দিন সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়।

সাদিক কায়েম বলেন, ‘খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামীর বাংলাদেশ খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা হবে না। ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। আমরা সবাইকে শনাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবো। তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। খুনি হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন, এদেরকে প্রতিরোধ করতে হবে।’

ডাকসু ভিপি বলেন, ‘জকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আমার মনে হয় জকসুর তারিখ পেছানোর জন্য ওপর থেকে কারো ওহি নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান আপনারা পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক।’