বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি ও সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে পরীক্ষার্থীদের বাসে ওঠার আগে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল পরীক্ষার্থীদের হাতে খাবার ও পানি বোতল তুলে দেন।
এ সময় তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার আরেকটি পরিবার। এখানের সবাই আমার ভাই-বোন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো ভালো কাজে পাশে থাকতে পারা আমার জন্য আনন্দের। আমার ভাই-বোনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই।’
ছাত্রদল সূত্রে জানা গেছে, শুক্রবারের এই উদ্যোগের মাধ্যমে জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ব্যাচের বিসিএস পরীক্ষার্থীদের যাত্রাপথে বিশুদ্ধ পানি ও হালকা খাবার সরবরাহ করেছে।
আরও পড়ুন:



.jpg)




