মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১০:২২

শেয়ার

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত
ছবি: সংগৃহীত

রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হন। এ ছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দু’জন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। তার সাথে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।



banner close
banner close