বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ বৃহস্পতিবার

গবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৯:৫১

শেয়ার

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে দুপুর ২টা ৩০ মিনিটে একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নং কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং নবনির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ সাত বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতার কারণে সংসদ পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি। পরে ২০২০ সালের ডিসেম্বরে তা বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ বিরতির পর এবার গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠিত হতে যাচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close