মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ অবস্থায় পুরান ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরবর্তীতে রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অগণিত মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও জবি ছাত্রশিবির নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ও সহকারী সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘হাসিব ভাই জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলো। তার সেই অবদানের জন্য আল্লাহ তাকে নাজাত দান করুন।’

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘হাসিব জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক ছিলো। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে সবাই শোক প্রকাশ করেছেন।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হাসিব আমাদের পরিবারের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলো। তার মৃত্যু মেনে নেয়া কঠিন। জুলাই আন্দোলনে সে মিরপুরে সক্রিয় ভূমিকা রেখেছিলো। আমরা তাকে জকসুর নেতৃত্বে ভেবেছিলাম, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেলো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘আজ জবি পরিবার একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। ক্যাম্পাসে সব দলকে নিয়ে আমরা যে বাগান বানিয়েছিলাম, তার একটি ফুল আজ ঝরে গেলো। তার কোনো আর্থিক লেনদেন থাকলে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো।’



banner close
banner close