মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

আতিবৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, সমস্যা সমাধানে ডাকসুর উদ্যোগ গ্রহণ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৪

শেয়ার

আতিবৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, সমস্যা সমাধানে ডাকসুর উদ্যোগ গ্রহণ
ছবি: বাংলা এডিশন

আতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ইনস্টিটিউটের জলবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ডাকসুর ভিপি সাদিক কায়েম জলাবদ্ধ হল পরিদর্শন গিয়ে বেশ কিছু উদ্যোগ নেন। এসময় ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্য অতিরিক্ত ট্রিপ চালু এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে হল সংলগ্ন ড্রেনেজ পরিষ্কার ও পরিছন্নতার উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় মৈত্রী হলের প্রোভোস্ট, ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর, দুই হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সমস্যার তাৎক্ষণিক সমাধানে ছাত্রীরা যাতে যাতায়াতে সুবিধা পান সে জন্য অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয় এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে ড্রেনেজ পরিষ্কার ও পরিছন্নতার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। হলসমূহের অন্যান্য সমস্যার কথাও শোনেন এবং দ্রুত সমাধানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এসময় অন্যান্যদের মধ্যে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি যুবাইর এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



banner close
banner close