মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন, আশ্বাস জবি উপাচার্যের

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০১

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪৭

শেয়ার

ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন, আশ্বাস জবি উপাচার্যের
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

মঙ্গলবার সন্ধ্যায় রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য বলেন, 'জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রস্তুতিমূলক কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।'

প্রসঙ্গত, জকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দিনভর অনশন কর্মসূচি পালন করছেন। উপাচার্য জানান, বিশেষ বৃত্তি ও লাইব্রেরিতে এসি স্থাপনের বিষয়েও কাজ চলছে।

অনশনকারীদের তিন দফা দাবি:

১. সম্পূরক বৃত্তি কার্যকরের সময়সীমা স্পষ্ট ঘোষণা।

২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।

৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধির দাবি।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।



banner close
banner close