মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

চাকসু নির্বাচন: ১ম বর্ষেই জিএস পদে লড়বেন জিহাদ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৮

শেয়ার

চাকসু নির্বাচন: ১ম বর্ষেই জিএস পদে লড়বেন  জিহাদ
ছবি: বাংলা এডিশন

অভাবনীয়ভাবে আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদে সাধারন সম্পাদক ( জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয়টিতে সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের এক শিক্ষার্থী ।

জিএস পদপ্রার্থী ঐ শিক্ষার্থী হলো চবি'র ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যায়নরত জিহাদ আরাফাত। তিনি আজ ( মঙ্গলবার ) দুপুরে চাকসু ভবন থেকে কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেন।

মনোনয়ন গ্রহণ শেষে জিহাদ আরাফাত গণমাধ্যমকে বলেন, "একটি স্বয়ংসম্পূর্ণ এবং সুনিরাপদ ক্যাম্পাস বিনির্মানের প্রত্যয় নিয়েই আমার এ যাত্রা। "

তিনি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে কিভাবে লড়বেন, এমন প্রশ্নের জবাবে জিহাদ বলেন, " এই লড়াইটা বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা যারা ছাত্রদল, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ যেসব সংগঠন থেকে আমার প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা মূলত জনপ্রিয়তার উপর ভর করে আগাবেন। সেক্ষেত্রে আমার মাত্রই শিক্ষার্থীদের বোঝাতে হবে যে কেনো আমি শিক্ষার্থীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর লড়াই যতটা চ্যালেঞ্জিং হবে গণতান্ত্রিক চর্চাও ততটা জমজমাট হবে।"

এসময়ে তার সাথে আসা শিক্ষার্থীদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান, আমাদের জিহাদ তারুণ্যের প্রতিনিধিত্ব করছেন, প্রচারণা এবং আমাদের উদ্দেশ্য ঠিকমতো জানান দিতে পারলে বিজয় সুনিশ্চিত।



banner close
banner close