মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিকের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিকের জয়
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি সাত হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাত হাজার ৭৮২ ভোট, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭৭৮ ভোট ও সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. জুবায়ের বিন নেছারী সাত হাজার ৬০৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী, থাকেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে।



banner close
banner close