রবিবার

৫ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

বুথে ঢোকার পর অভিযোগ তোলার কোনো সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

বুথে ঢোকার পর অভিযোগ তোলার কোনো সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেস্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যপ্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি জানান, ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেছেন, আগেই পেপারে সাদিক কায়েম এস এম ফরহাদের পক্ষেক্রসদেওয়া রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর -এ। রূপাইয়া শ্রেষ্ঠা বলেন, “আমার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে দেখেন, সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস আগেই দেওয়া হয়েছে।

বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা . নাসরিন সুলতানা বলেন, “ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সব ব্যালট পেপার চেক করেছি, কোথাও এমন কোনো সমস্যা পাইনি। অভিযোগকারী তার ব্যালট পেপার হাতে নিয়েই এটি দেখাতে পারতেন। কিন্তু তিনি কিছুক্ষণ বুথে থেকে ফিরে এসেছেন। তারপরও আমরা তাকে একটি নতুন ব্যালট পেপার দিয়েছি।

. নাসরিন আরও জানান, “ দুপর ১টা নাগাত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এটি নির্বাচনের বিরুদ্ধে প্রচেষ্টা হতে পারে, বা শিক্ষার্থী নিজেই ভুল করেছে।



banner close
banner close