মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসু নির্বাচনে দুপুর পর্যন্ত আট কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

ডাকসু নির্বাচনে দুপুর পর্যন্ত আট কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এ কথা বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

তিনি বলেন, সিনেট ভবনের কেন্দ্রে ৬৫ শতাংশের মতো ভোট পড়েছে। আর আটটি কেন্দ্রে প্রায় ৬০-৬৫ শতাংশ ভোট কাস্টিং করা হয়েছে। বিকেল চারটার মধ্যে যেহেতু ভোটগ্রহণ শেষ হবে, সবমিলিয়ে ৮০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারাণা করছি।’



banner close
banner close