মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আচরণবিধি মানছেন না প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯

শেয়ার

আচরণবিধি মানছেন না প্রার্থীরা
ডাকসুর অনেক প্রার্থীই আচরণবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট দিতে আসতে দেখা গেছে। তবে অনেক প্রার্থীই মানছেন না আচরণবিধি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতাও চোখে পড়েনি।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল থেকে সরেজমিন একাধিক কেন্দ্রে দেখা গেছে, ভোটারদের লাইনের কাছেই প্রার্থীরা গিয়ে প্রচারণা চালাচ্ছেন। কেউ লিফলেট, আবার কেউ টোকেন কার্ড বিলি করছেন। এতে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন এবং কৃত্রিম জটের সৃষ্টি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ একাধিক কেন্দ্রের সামনে ভিড় করে শিক্ষার্থীদের হাতে লিফলেট নিজস্ব প্যানেলের প্রার্থীদের তালিকা তুলে দিচ্ছেন প্রতিদ্বন্দ্বীরা। ফলে কেন্দ্রের প্রবেশমুখে স্বাভাবিকভাবে ঢুকতে পারছেন না ভোটাররা।

উদয়ন স্কুল ভোটকেন্দ্রে জিয়াউর রহমান হলের ভোটার লাইনে এমন দৃশ্য চোখে পড়ে। নিয়ে শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “প্রার্থীরা নিয়মই মানছে না। ভেতরে ঢুকে প্রচারণা চালাতে না পারলেও তারা লাইনের কাছেই প্রচার করছে।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো যাবে না। তাছাড়া সেপ্টেম্বর থেকেই সব ধরনের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রের সামনেই প্রার্থীদের অবস্থান করতে দেখা গেছে।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . সাইফুদ্দীন আহমেদ বলেন, “এভাবে প্রার্থীদের ভোট চাওয়ার সুযোগ নেই। প্রার্থীদের কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে থাকতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close