ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ির মধ্যেও সোমবার রাতে দুজন ভুয়া শিক্ষার্থী আটক হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিলো।
পুলিশ বলছে, ভুয়া কার্ডধারী দুই যুবক বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিলো কিনা তা যাচাই-বাচাই চলছে।
মঙ্গলবার টিএসএসি এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
ভুয়া কার্ডধারী সম্পর্কে প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম, ‘ভুয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেয়া হবে। দুইজন ভুয়া কার্ডধারী পাওয়া গেছে। তারা কোথা থেকে এসেছে, কেনো এসেছে, কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে কিনা, এসব বিষয় আমরা যাচাই-বাছাই করছি।’
আরও পড়ুন:



.jpg)




