বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

ডাকসু নির্বাচন, ৩ ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০

শেয়ার

ডাকসু নির্বাচন, ৩ ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে
ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পড়েছে এক হাজার ৪৬টি ভোট, যা মোট ভোটারের প্রায় ২৬ শতাংশ। নির্বাচনী কর্মকর্তা সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মোট ভোটার সংখ্যা হাজার ৯৬ জন। তিন ঘণ্টায় হাজার ৪৬ জন ভোট দিলেও এরপর আরও ৫০-৬০ জন ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখনো লাইনে অন্তত চার-পাঁচশ ভোটার রয়েছেন। ফলে শেষ পর্যন্ত বিপুলসংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ডাকসু নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। ভোটগ্রহণ শেষে রাতের প্রথমাংশে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।