মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৮

শেয়ার

সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন তিনি। তার ভাষ্য, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে। এছাড়াও, সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল চত্বরে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, ‘সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর রয়েছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখন পর্যন্ত সবকিছু পজিটিভলি হচ্ছে।’

তিনি আরও জানান, শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ ফলাফল আসবে বলে তিনি আশা করছেন।

এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে।



banner close
banner close