ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
আবিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, কিংবা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেশের গুরুত্বপূর্ণ সব বাঁকবদলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এজন্য একে অনেকেই ‘দ্বিতীয় সংসদ’ বলে থাকেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন এক আবহে শুরু হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। বেশ কয়েকটি দিক থেকে রেকর্ড গড়তে যাচ্ছে এবারের নির্বাচন।
মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।
আরও পড়ুন:



.jpg)




