মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসু নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য; ঢাবি ছাত্রদলের ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪৭

শেয়ার

ডাকসু নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য; ঢাবি ছাত্রদলের ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচন-২০২৫- সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার ( সেপ্টেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন পদে নির্বাচন করেছেন। এতে করে তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা ছাত্রদলের গঠনতন্ত্রবিরোধী।

বহিষ্কৃতরা হলেন, অছিকুর রহমান জয়, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদপ্রার্থী হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। নাহিন নিয়াজ মাহি, একই হলের সদস্যপদে প্রার্থী আহ্বায়ক সদস্য। সাব্বির আহমেদ সোহান, মাস্টারদা সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদপ্রার্থী হল শাখার আহ্বায়ক সদস্য। জেভিয়ার হাসান, হাজী মুহম্মদ মুহসীন হলের ডাকসু কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আহ্বায়ক সদস্য। সোহানুর রহমান সোহাগ, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদপ্রার্থী হল শাখার সাবেক দপ্তর সম্পাদক। মো. সিফাতুল ইসলাম, অমর একুশে হলের ডাকসু কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হল শাখার যুগ্ম আহ্বায়ক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় বছর পর আবারও ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ছাত্রদল একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও, বেশ কয়েকজন নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এমন প্রার্থিতাকে কেন্দ্র করেই এই বহিষ্কারের ঘটনা ঘটলো



banner close
banner close