বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

৬ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৬

শেয়ার

৬ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

হল ছাড়ার নির্দেশ অমান্য করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ফলে ঢাকাময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেললাইনে অবস্থান নেন।

শিক্ষার্থী এএইচ এম হিমেল বলেন, “সোমবার সকালে আমরা দফার আলটিমেটাম দিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে রেল অবরোধ করেছি। প্রশাসন এসে আশ্বাস দিলেই আমরা অবরোধ তুলে নেব।

আরেক শিক্ষার্থী ফৌজিয়া নাজনীন অভিযোগ করে বলেন, “দাবি আদায়ে আন্দোলন করতে হয়, এটা বাংলাদেশের কালচার। কিন্তু আমাদের আন্দোলনে বহিরাগতদের হামলা করানো কতটা যৌক্তিক? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক . একেএম ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে এককভাবে আমার কিছু করার নেই। একাডেমিক কাউন্সিলে সুন্দর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে বিপথে হেঁটেছে। বিষয়টি এখনো আমার নিয়ন্ত্রণে নেই। জেলা প্রশাসক যা ভালো মনে করবেন তাই হবে।

গত রোববার (৩১ আগস্ট) ভেটেরিনারি পশুপালন অনুষদের ডিগ্রি একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীরা ২৫১ জন শিক্ষক কর্মকর্তাকে দিনভর অবরুদ্ধ করে রাখেন। পরে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর জের ধরে রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।