মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১২:৩৩

শেয়ার

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ডিজিটাল মোবাইল জার্নালিজম কার্যক্রম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে উমামা এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ক্যাম্পাসের ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। প্রার্থীদের সঙ্গে ভোটারদের কথা বলার সহজ স্বাভাবিক প্রসেসকে কঠিন করে দিচ্ছে। প্রার্থীদের পেছনে প্রতিটা পদক্ষেপ ভিডিও করতে থাকা কতটা সমীচীন দেখায় সেটা আমার প্রশ্ন।

বারবার নিষেধ করার পরও সাংবাদিকদের এ ধরনের নীতিবহির্ভূত কার্যক্রম থামানো যাচ্ছে না। ব্যক্তির কনসেন্টের বাইরে গিয়ে ভিডিও করা, ক্রপ করে ভিডিও ভিন্ন অ্যাঙ্গেলে প্রদর্শন করার কাজ থামানো যায় না বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আপনারা প্রার্থী ও ভোটারের গোপনীয়তা মেনে চলুন।’



banner close
banner close