মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

বুয়েটের সব পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:১০

শেয়ার

বুয়েটের সব পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তী সময়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা তিন দফা থেকে সরে এসে পাঁচ দফা দাবি উত্থাপন করেন এবং সমস্যা সমাধানে সরকারের গঠন করা কমিটিও প্রত্যাখ্যান করেন।

বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের দাবি নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা, প্রার্থীর ন্যূনতম যোগ্যতা বিএসসি ডিগ্রি নির্ধারণ, কোটার ভিত্তিতে পদোন্নতি বাতিল এবং সমমানের নতুন পদ সৃষ্টি বন্ধ করা। এ ছাড়া দশম গ্রেডের কারিগরি পদে (উপ-সহকারী প্রকৌশলী) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।



banner close
banner close