রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা ৮ কোটি অনুদানে ৫৩ কোটি খরচের প্রকল্প

পরীক্ষা শেষের ৭ দিনের মধ্যে জমা দিতে হবে হাজিরাপত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১০:২০

শেয়ার

পরীক্ষা শেষের ৭ দিনের মধ্যে জমা দিতে হবে হাজিরাপত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার পর শিক্ষার্থীদের হাজিরাপত্র ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যথাসময়ে হাজিরাপত্র জমা না হওয়ার কারণে ফল তৈরি বিলম্বিত হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা শেষে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে অনার্স ৪র্থ বর্ষ শাখায় শিক্ষার্থীদের হাজিরাপত্র জমা দিতে হবে। এই সময়সীমা না মানলে ফল প্রকাশে দেরি হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জবাবদিহির আওতায় আসবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোল নম্বরের ক্রমানুসারে বিষয়ভিত্তিক হাজিরাপত্র প্রস্তুত করে তা আলাদা আলাদা কভার পৃষ্ঠাসহ বাঁধাই করতে হবে। প্রতিটি কভারে সংশ্লিষ্ট অনার্স বিষয়ের নাম, কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড উল্লেখ করতে হবে। হাজিরাপত্রের মূল কপি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দফতরে পাঠাতে হবে এবং ফটোকপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে, কোনো অবস্থাতেই এক বিষয়ের হাজিরাপত্রের সঙ্গে অন্য বিষয়ের হাজিরাপত্র একত্রে বাঁধাই করা যাবে না। এ ধরনের অনিয়ম ফল প্রক্রিয়া বিঘ্নিত করে এবং নিরীক্ষার সময় বিভ্রান্তির সৃষ্টি হয়।

নির্দেশনায় আরো বলা হয়, পরীক্ষার ফল নির্ভুলভাবে এবং দ্রুত প্রকাশ নিশ্চিত করতে হলে প্রতিটি কেন্দ্রকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সব কাগজপত্র পাঠাতে হবে। পরীক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড না থাকলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাদের ফল প্রণয়ন সম্ভব হয় না।



banner close
banner close