রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে ‘কঠোর নজরদারির’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৬:১৭

শেয়ার

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে ‘কঠোর নজরদারির’ ঘোষণা
প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে কড়া নজরদারির আওতায় আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত রোববার দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মাউশি কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়। আজ মাউশির নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনার চিঠি প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি এবং মাউশির ২০২০ সালের ২২ অক্টোবরের দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নির্ধারিত নির্দেশিকা রয়েছে'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯'। এ নির্দেশিকা অনুসরণ না করে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে বক্তব্য দিলে তা সরকারি চাকরিবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।’ একই সঙ্গে তা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’-এর আওতায় অসদাচরণ হিসেবেও বিবেচিত হবে।

চিঠিতে আরও বলা হয়, ‘২০২০ সালের ২২ অক্টোবর জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তির নির্দেশনাগুলোও এ ক্ষেত্রে কার্যকর থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানদের এ নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।’

সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি ও মন্তব্যের উপর কড়া নজরদারি চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



banner close
banner close