রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে ঈদের পর আবারো আন্দোলনে নামছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৫ ১০:৪১

শেয়ার

এমপিওভুক্তির দাবিতে ঈদের পর আবারো আন্দোলনে নামছেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কথা থাকলেও এখনো সে প্রক্রিয়া আলোর মুখ না দেখায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাই এমপিও ঘোষণায় বিলম্ব হওয়ায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

বুধবার পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদের আয়োজনে এক জরুরি ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষক নেতারা বলেন, ‘সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। এমনকি গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে একটি মৌখিক সমঝোতায় পৌছানো হলেও এখন পর্যন্ত কোনো লিখিত ঘোষণা আসেনি। এতে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা।

তিনি বলেন, ‘৭২৮ কোটি টাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকলেও সাধারণ নন-এমপিও প্রতিষ্ঠানের জন্য কোনো বরাদ্দ নেই, এটি স্পষ্ট বৈষম্য এবং সরকারের বিমাতাসুলভ আচরণের পরিচায়ক।’

তিনি আরও বলেন, ‘ঈদের পরের সপ্তাহে সরকার যদি কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেয়, তবে দেশের শিক্ষকসমাজ ছাত্র, অভিভাবক, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’



banner close
banner close