রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা ৮ কোটি অনুদানে ৫৩ কোটি খরচের প্রকল্প

জবিতে আমার দেশ পাঠকমেলার নেতৃত্বে হাসনাত-আকরাম

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ১৩:৩০

শেয়ার

জবিতে আমার দেশ পাঠকমেলার নেতৃত্বে হাসনাত-আকরাম
ছবি: হাসনাত-আকরাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের আকরাম খান।

শুক্রবার (৩০ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি ফাহিম হাসনাত বলেন, “সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার দেশ পত্রিকার প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি মনে করি এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি যথেষ্ট নই, তবে আমার দেশ পাঠকমেলা যে বিশ্বাস রেখেছে, তা যেন সবার সহযোগিতায় পূরণ করতে পারি—এই আশাই রাখি। আমাদের লক্ষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার দেশ পাঠকমেলাকে একটি ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।”

সাধারণ সম্পাদক আকরাম খান বলেন, “আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি আমার আরেকটি পরিবার। এই পরিবারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবরিনা শারমিন, অধ্যাপক ড. রইছ উদ্দিন, অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
ফয়সাল কামাল, তাফহিম রাফি, আবু সায়েম, জিহাদ ইসলাম শাওন, সিয়াম তোফাজ্জল, সোহানা চৌধুরী, রিসাম ইসলাম, তাহাসিনুল ইসলাম, ইসরাত জান্নাত ঈশা, মামুনুর রশিদ, হাবিবুল বাসার সুমন, আরাফাত রহমান জয়, আলামিন হোসাইন, তারেক রহমান, হযরত আলী, হেনা শিকদার, উর্মি আক্তার ঝিনুক, নুসরাত জাহান অর্পিতা, চম্পা আক্তার, তানজিল মিয়া, সেজু আক্তার, রাফিউ রিকাবদার, জয়া রানী পাল, অনিমা ফেরদৌসী, উম্মে সুমাইয়া তাবাসসুম, মোঃ ইফাত হাসান, রাহুল শেখ, সবুর কাজী, রিয়াতুল রাব্বি, মেহেদী হাসান রিদয়, সাফিন মাহমুদ ও মেহেদী রানা।



banner close
banner close