রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাবিতে মশাল মিছিলে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ০৮:৫৪

শেয়ার

ঢাবিতে মশাল মিছিলে উত্তেজনা
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তবে এই মিছিল ঢাবির হলপাড়া এলাকায় পৌছালে শিক্ষার্থীদের ভুয়া-ভুয়া স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এবং যেই হাত হামলা করে, সেই হাত ভেঙে দাও, নানা স্লোগান দেন।

তবে মিছিলটি হলপাড়া এলাকায় পৌছালে বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থীরা মিছিলের উদ্দেশ্যে ভুয়া-ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরে কবি জসীমউদ্দিন হলসহ আশপাশের অন্য হল থেকেও শিক্ষার্থীরা তাতে যোগ দেন। পাল্টা প্রতিক্রিয়ায় বাম সংগঠনের নেতা-কর্মীরা শিবিরের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও এবং ছাত্রলীগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে, এমন স্লোগান দেন ।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘রাজনৈতিক প্রভাবে এ রায় দেয়া হয়েছে। সেই রায় এবং রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি।’



banner close
banner close