বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবি,বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

প্রতিনিধি,ববি

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ১৮:৪০

শেয়ার

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবি,বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের
ছবি : বাংলা এডিশন
রবিবার দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।কর্মসূচি শেষে তারা আগামীকাল ৬ মে থেকে বিশ্ববিদ্যালয় আংশিক শাটডাউনের ঘোষণা দেন।
আগামীকাল শাটডাউন কর্মসূচির অধীনে যেসকল দপ্তর থাকবে সেগুলো হলো, সকাল ১১টায় অবস্থান কর্মসূচী এবং প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।শিক্ষার্থীদের সুবিধার্থে একাডেমিক কার্যক্রম এবং জরুরি সেবা চালু থাকবে। অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক, মেডিকেল, লাইব্রেরি ব্যতীত সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
এর আগে গতকাল ৪ মে সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগে চেয়ে এক দফা দাবি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ। উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আজকের অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় আংশিক শাটডাউনের ঘোষণা দেন।উপাচার্য ড.শুচিতা শরমিন পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষর্থীরা।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষার্থী মোকাব্বেল শেখ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্যাম্পাসের চলমান সমস্যা সরকার ও এখানের শিক্ষার্থীদের মধ্যস্ততায় সমাধান করতে। এই আন্দোলন আপাততঃ দক্ষিণবঙ্গের জনমানুষের দুর্ভোগের কারন না হয় সেজন্য সর্বসম্মতিক্রমে প্রশাসনিক শাট-ডাউন ঘোষণা করেছি।চলমান নিয়মিত পরীক্ষা,পরিবহন ও অন্যান্য জরুরি সেবার অফিস চালু থাকবে।যতক্ষণ উপাচার্য পদত্যাগ না করবেন বা সরকার আমাদের ১ দফা দাবি মেনে না নিবে।ততক্ষণ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন শাট-ডাউনের আওতাভুক্ত থাকবে।



banner close
banner close