বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিশরের রাষ্ট্রদূতের সাথে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি,ইবি

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ১৮:২৪

শেয়ার

মিশরের রাষ্ট্রদূতের সাথে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
ছবি : বাংলা এডিশন
আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের লক্ষ্যে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকাস্থ মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক. ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার ঢাকাস্থ মিশরীয় এম্বাসিতে সৌজন্য সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ইবির দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামী ৫ তারিখে মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে আমার সাক্ষাৎ আছে। মিশরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে যেন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাস্টার্স ও পিএইচডি করতে যেতে পারে, সে বিষয়ে আমরা প্রচেষ্টা চালাব। তোমরা স্বপ্ন দেখো তোমাদের বাস্তব স্বপ্নগুলো আমার অস্তিত্বের থেকেও বড়।বিভাগ থেকে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে বলেছি।’ তারই ধারাবাহিকতায় আজ এ সাক্ষাৎ।



banner close
banner close