বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিয়মের বালাই নেই ববি উপাচার্যের

ববি প্রতিনিধি 

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ১৪:১৪

আপডেট: ৩ মার্চ, ২০২৫ ১৪:১৫

শেয়ার

নিয়মের বালাই নেই ববি উপাচার্যের
নিয়মের বালাই নেই ববি উপাচার্যের।
বিশ্ববিদ্যালয় আইন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিন।বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদনকারীদের মধ্য থেকে নিয়োগ না দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে দিয়েছেন নিয়োগ।
উপাচার্যের কাছে অনিয়মই যেনো নিয়ম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) থেকে ফিরিয়ে এনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন; এ বিষয়ে কারও সঙ্গে পরামর্শ করেননি উপাচার্য শুচিতা শরমিন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
ব নীতিমালা অনুযায়ী, কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হলে এই পদে লোক চেয়ে দুইবার বিজ্ঞাপন দিতে হবে। তখন না পেলে সিন্ডিকেটে তুলতে হবে। সিন্ডিকেট সেখানে সিদ্ধান্ত দেবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে কি না। কিন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে ঘটেছে তার উল্টো ঘটনা। বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলাম ১ ফেব্রুয়ারি পিআরএলে গেলে, তাঁর পিআরএল ছুটি স্থগিত করে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য। জানা গেছে, রেজিস্ট্রার মনিরুলকে চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা চলছে।আইনের তোয়াক্কা না করেই উপাচার্যের ইচ্ছায় চলছে চুক্তিভিত্তিক নিয়োগ
এই বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক (শিক্ষক) রেজিস্ট্রার মুহসীন উদ্দিন প্রতিবেদককে বলেন, ‘অবসরে যাওয়া রেজিস্ট্রারকে যে চিঠি ভিসি দিয়েছেন, এর অর্থ হলো, তাঁকে অবসরে যেতে দেওয়া হয়নি, বরং তিনি কাজ চালিয়ে যাবেন। অবসরের পরও এটা কী করে সম্ভব?’ তিনি বলেন, ‘রেজিস্ট্রারের নিয়োগ যেহেতু বৈধ নয়, সেহেতু ১ ফেব্রুয়ারির পর রেজিস্ট্রার মনিরুল ইসলাম যেসব দাপ্তরিক স্বাক্ষর করেছেন তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।’
এদিকে পিএ টু ভিসি পদে একজনের নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এক আদেশে গত ২৬ ফেব্রুয়ারি সাকিব হোসেন নামের একজনকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।পরিক্ষা না দিয়ে নিয়োগপ্রাপ্ত সাকিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে লেখাপড়া করেছেন ।
এই বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, 'এটা নিয়ম মেনে করা হয়েছে। এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও প্রার্থীদের চিন্তার কারণ নেই। তাঁকে (সাকিব) এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।'
খোঁজ নিয়ে জানা যায়, এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবেদন করেছেন শতাধিক চাকরিপ্রার্থী। এ বিষয়ে ববি ট্রেজারার মামুন অর রশিদ বলেন, "রেজিস্ট্রারকে যে পদ্ধতিতে নতুন করে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটি আসলে সঠিক হয়নি। রেজিস্ট্রার পিআরএলে গেছেন, তা জানেন। তারপর কীভাবে তাঁকে এভাবে দায়িত্ব দেওয়া হলো, সে বিষয়ে তাঁর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। পিএ টু ভিসি পদে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়েও তাঁর মতামত নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে সাবেক রেজিস্ট্রার মুহসীন উদ্দিন বলেন, পিএ টু ভিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। কারণ, ওই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং শতাধিক প্রার্থী আবেদন করেছেন।
বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শুচিতা শরমিনকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গোলাম রব্বানী বলেন,' বিশ্ববিদ্যালয়ের বহু স্টাফকে এখনো স্থায়ী করা হয়নি। অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। প্রয়োজনে তাঁদের কাজে লাগানো যায়। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ আমি(উপ-উপাচার্য) সমর্থন করি না।'



banner close
banner close